বেলকুচিতে ৬ ইউপি'তে আ.লীগের ৪ ও স্বতন্ত্র ২ জন বিজয়ী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 12:01 AM
বেলকুচিতে ৬ ইউপি'তে আ.লীগের ৪ ও স্বতন্ত্র ২ জন বিজয়ী
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা তৃতীয় ধাপে ইউপি নির্বাচন (২৮ নভেম্বর রবিবার) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ৬ টি উপজেলার মোট ৯৬টি কেন্দ্র ৫৮১ টি বুথে ভোট গ্রহন করা হয়।
৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২জন, সংরক্ষিত সদস্য পদে ৬৯জন, সাধারণ সদস্য পদে প্রার্থী সংখ্যা ২৩২ জন, প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা - ২০৭,৪৬৭ জন ।
১নং বেলকুচি সদর ইউপিতে মির্জা সোলায়মান হোসেন ও দৌলতপুর ৪ নং ইউপি'তে আশিকুর রহমান লাজুক বিশ্বাস বিনা ভোটে জয়ী হন।
৪ টি ইউনিয়নে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এতে আওয়ামীলীগের ২ জন এবং ২ স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নে- স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে -৮৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন - আওয়ামীলীগের মনোনীত গাজী ফজলুল হক ভাসানী নৌকা প্রতিকে -৪২৯৬ ভোট পান।
৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে- স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন তার আনারস প্রতিকে ১২৯৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মোঃ জিল্লুর রহমান নৌকা প্রতিকে -৭৬১৪ ভোট পান।
২ নং রাজাপুর ইউনিয়নে আওয়ামীলীগের সোনিয়া সবুর আকন্দ নৌকা ১৪৪৪০ বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আনারস প্রতীক ৭৭৮০ভোট পান।
৬ নং বড়ধূল ইউনিয়নে আওয়ামীলীগের আছির উদ্দিন মোল্লা নৌকা প্রতীক ৪২৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ আনারস মার্কা ৩৮৫৮ ভোট পান । ২৮ নভেম্বর রাতে বেলকুচি উপজেলার রিটার্নিং অফিসার উপরোক্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন ।
এ নির্বাচনে ছোট-খাটো বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।