|
ব্যক্তিগত চিকিৎসককে ডেকে যা জানতে চেয়েছেন খালেদা জিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() ব্যক্তিগত চিকিৎসককে ডেকে যা জানতে চেয়েছেন খালেদা জিয়া রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায় চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে রাজধানীর গুলশানে বাসভবন ফিরোজায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি উল্লেখ করেছিলেন খালেদা জিয়ার প্রধান চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফএম সিদ্দিকী)। এ সময় তিনি জানান, খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকেরা হেলপলেস ফিল করছেন। ঘটনার বিবরণ দিয়ে এফএম সিদ্দিকী বলেন, ‘এর আগে তিনি চেস্ট টিউব নিয়ে ১৭ দিন কাটিয়েছেন। প্রতিদিন উনার ফ্লুইড বের হয়ে এসেছে। প্রতিদিন উনি নিজের চোখে ব্লাড দেখছেন। এন্ডলেস এটা সিচুয়েশন, সেখান থেকেও কিন্তু আমরা কনফিডেন্টলি বের হয়ে এসেছি। আমরা ম্যাডামকে বলেছি, ম্যাডাম আমাদের ওপর আস্থা রাখছেন। মনোবল উনার অনেক দৃঢ়, উনি আমাদের যথেষ্ট ট্রাস্ট করেন বিধায়। এছাড়া আমাদের আর কিছু করার উপায় নেই। আল্লাহর রহমতে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। দ্যাট টাইম উই ওয়্যার কনফিডেন্ট, কিন্তু দিস টাইম আমরা কিন্তু হেলপলেস ফিল করছি।’ অধ্যাপক সিদ্দিকী বলেন, ‘‘ম্যাডাম আমাদের মুখ দেখে সাডেনলি রিয়েলাইজ করছেন, আগে তো আমরা কনফিডেন্ট ছিলাম। এমনকি অধ্যাপক ডা. জাহিদকে জিজ্ঞাসাও করেছেন, ‘ওদের মুখ এত কালো কেন। ওরা কি আমাকে নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে?’ তখন আমরা আবার গিয়েছি, উনাকে আশ্বস্ত করেছি—না ম্যাডাম, আপনি অসুস্থ হলে তো আমাদের খারাপই লাগে।’’ এ পর্যায়ে কেঁদে ফেলেন ডা. এফএম সিদ্দিকী। ‘যেহেতু অনেক সময় কিছু করার উপায় থাকে না, সেজন্য আমাদের হেলপলেস লাগে’, বলছিলেন এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ‘এখন সিচুয়েশন অনেকটা এরকম ম্যাডামের।’ তিনি উল্লেখ করেন, বেগম জিয়ার এখন যদি ‘টিপস’ মেথড অ্যাপ্লাই করা না হয় তাহলে আগামীতে আবার রি-ব্লিডিং হওয়ার আশঙ্কা রয়েছে। ডা. সিদ্দিকী এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনের শুরুতেই বলেন, 'এখন বর্তমানে ম্যাডাম এমন এক অবস্থায় আছেন যে অবস্থাটা বলা হয় যে, আইদার ইউ ডু সাম স্পেসিফিক সেটা হলো বিশ্বজোড়াই যখন নাকি ভেরিসেসে ব্যান্ডিয়ের পরে রিহ্যাভলিট করে তার একটাই রাস্তা আছে ট্রিটমেন্টের। ইফ ইউ সেন্ড লাইভ অব দ্যা পেসেন্ট টু নিড টু ডু টিপস ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টটু সিস্টেমিক সাম অর্থা যে প্রেসারে ব্লাডটা ভ্যাসেলকে হাইপ্রেসারে ছিঁড়ে ফেলেছে সেটাকে একটা বাইপাস চ্যানেল করে দেয়া এবং এটা লাইফ সেভিংস।' অধ্যাপক সিদ্দিকী বলেন, ‘ম্যাডাম এখন সিরোসিস অব লিভারে আক্রান্ত। হিমোগ্লোবিন লেভেল প্রথমবার কমে গিয়েছিল ৫ দশমিক ৫-এ। তারপর আমরা তাকে চার ব্যাগ রক্ত দিয়ে হিমোগ্লোবিন লেভেল ৯-এর কাছাকাছি, ১০ কাছাকাছি নিয়ে গিয়েছিলাম। আবার সেটা কমে এসেছিল ৭ দশমিক ৮-এ। এভাবে আমরা রক্ত দিচ্ছি।’ তিনি যোগ করেন, ‘মনে রাখতে হবে উনার যে ব্লিডিংটা হচ্ছে, এই ব্লিডিংয়ের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে—অনেক রক্ত দিয়ে হিমোগ্লোবিন লেভেল বাড়ানো যাবে না। তাহলে আবার সেটা রি-ব্লিডিং করবে। সেজন্য আদর্শ হচ্ছে, হিমোগ্লোবিনকে একটা লেভেলের মধ্যে ধরে রাখতে হয়।’ এক প্রশ্নের জবাবে ডা. সিদ্দিকী বলেন, ‘আশঙ্কা করছি, যদি আবার রিব্লিডিং হয়, তাহলে সেই ব্লিডিংটা কন্ট্রোল করা এবং সেটাকে বন্ধ করার মতো মিনস বা সাপোর্টিভ টেকনোলজি মেনোভার—এটা আমাদের এখানে নেই। সেক্ষেত্রে উনার ব্লিডিং হয়ে মৃত্যুঝুঁকি বেড়ে যাবে।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
