রায়গঞ্জে প্রণোদনার নাবী পাটবীজ উৎপাদনে ৃমাঠ দিবস পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 29 November, 2021, 9:37 PM
রায়গঞ্জে প্রণোদনার নাবী পাটবীজ উৎপাদনে ৃমাঠ দিবস পালন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২১-২২ অর্থ বছরের খরিপ /২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাটবীজ উৎপাদনে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস পালন হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) বিকেলে রায়গঞ্জ পৌরএলাকার পূর্বলক্ষীকোলা গ্রামে- উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে- রায়গঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ।এতে সঞ্চালনায় ছিলেন, স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের কর্মকর্তা আ জ ম আহসান শহীদ সরকার, উপজেলা ভারপ্রাপ্ত কৃষিঅফিসার দেলোয়ার হোসেন, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম
সফল চাষী ও পাটবীজ উৎপাদনকারী মোঃ শামীম আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুলফিকার আলী প্রমুখ ।
অনু্ষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাটের সোনালী সুদিন ফিরিয়ে আনতে আমাদের বেশি বেশি পাট চাষ করতে হবে। বর্তমান কৃষি বান্ধব সরকার, সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনার জন্য পাট চাষে প্রণোদনা দিয়ে যাচ্ছে। পাট পরিবেশ বান্ধব, তাই আসুন আমরা সবাই মিলে পলেথিন পরিহার করি, পাটজাত পণ্য ব্যাবহার করি। মূল অনুষ্ঠানের আগে অতিথিগণ সবাই মিলে শামীম আকতারের চাষকৃত পাটবীজ ক্ষেত পরিদর্শন করেন। অনুষ্ঠানে অত্র ব্লকের প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।