ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ, ভ্রমণে লাগবে পিসিআর টেস্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 November, 2021, 9:00 PM

ভারতের ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ, ভ্রমণে লাগবে পিসিআর টেস্ট

ভারতের ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ, ভ্রমণে লাগবে পিসিআর টেস্ট

ভারতের মহারাষ্ট্রে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর নতুন ভ্রমণ নির্দেশিকা ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে নয়াদিল্লি।

ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ফলে ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে গেলেই এয়ারপোর্টে লাগছে আরটি-পিসিআর টেস্ট। যা এরই মধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় যুক্তরাজ্য ও গোটা ইউরোপের পাশাপাশি আরও ১০টি দেশ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।

এসব দেশ থেকে ভারতে গেলে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে এবং রিপোর্ট আসার আগ পর্যন্ত বিমানবন্দর ত্যাগ করা যাবে না।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঘিরে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বেশকিছু দেশে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ ঘোষণা করেছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় ওমক্রিন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের খবরে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status