ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ওমিক্রন: ওমরাহ পালনে যেসব দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 November, 2021, 8:58 PM

ওমিক্রন: ওমরাহ পালনে যেসব দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

ওমিক্রন: ওমরাহ পালনে যেসব দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

টিকা নেওয়া থাকলেও তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ১৮ দেশের নাগরিককে সৌদি প্রবেশে নিষেজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের।

সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে- মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিশেল, মরিশাস, কোমোরোস, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, মোজাম্বিক, লেসোথু, ইউথুপিয়া ও এসওয়াতিনি।

এ ছাড়া করোনার নতুন ধরনের কারণে এ বছর হজের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এ কারণে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলও। আর এ ধরন ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউইয়র্কে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status