ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 3:29 PM

কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত

কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।রোববার বেলা ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০)। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, বেলা ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলরপ্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন অধিকার গুরুতর আহত হন।

তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status