ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মাদকাসক্ত মেয়ের কাঁচির আঘাতে প্রাণ গেল মায়ের
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 3:34 PM

মাদকাসক্ত মেয়ের কাঁচির আঘাতে প্রাণ গেল মায়ের

মাদকাসক্ত মেয়ের কাঁচির আঘাতে প্রাণ গেল মায়ের

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকাসক্ত মেয়ের কাঁচির আঘাতে মা রহিমা বেগম (৫০)  নিহত হয়েছেন।রোববার ভোর ৬টার দিকে উপজেলার দশানীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাপিয়া (২৬) নিয়মিত ইয়াবা সেবন করতেন। ইয়াবার টাকা চেয়ে দিনের পর দিন মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি।

রহিমা বেগমের স্বামী বাবুল মিয়া পুলিশে কর্মরত। স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে। স্বামী দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘ বছর ধরে দশানীতে সন্তানদের নিয়ে বসবাস করেন রহিমা।

মেয়ে পাপিয়ার আগেও বিয়ে হয়েছিল। বর্তমান স্বামীর বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের ইসহাক মিয়া। তার একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে।এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, ঘাতক মেয়েটিকে আটক করা হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status