ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শেরপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Monday, 23 November, 2026, 8:17 PM

শেরপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ১

শেরপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ১

শেরপুরের নকলায় ২৪ বোতল ভারতীয় মদসহ মো. শাহিন আলম (৩০) নামে একজনকে আটক করেছে নকলা থানা পুলিশ। 

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে 
ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজার এলাকা থেকে শাহিনকে মদসহ আটক করা হয়। ওইসময় মদ পরিবহনের কাজে ব্যবহৃত শাহিনের একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটক শাহিনের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরের পর শাহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহিনের বাড়ি ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে শাহিনের মোটরসাইকেলটি থামানো হয়। পরে তার মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার, মোটরসাইকেলটি জব্দ ও শাহিনকে আটক করা হয়। মদের বোতলগুলো শাহিন নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে করে নিয়ে আসছিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status