ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাঙ্গালহালিয়া রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের তিন দিন ব্যাপী মহানামযঞ্জ সম্পন্ন
মিন্টু কান্তি নাথ রাজস্থলী
প্রকাশ: Monday, 23 November, 2026, 7:11 PM

বাঙ্গালহালিয়া রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের  তিন দিন ব্যাপী মহানামযঞ্জ সম্পন্ন

বাঙ্গালহালিয়া রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের তিন দিন ব্যাপী মহানামযঞ্জ সম্পন্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ১০৮ চরণ দাস বাবাজি মহারাজের শিষ্যবগ এবং ভক্ত বৃদ্ধের সম্মিলিত উদ্যোগে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট লীলা স্মরণোৎসব এবং শুরু মহারাজের চতুর্থ তিরোভাব তিথি উপলক্ষে তিনি দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে অষ্টপ্রহর ব্যাপী মহানামযঞ্জ ২৩শে নভেম্বর সোমবার সম্পন্ন হয়েছে। মহানামযঞ্জ উপলক্ষে মহতী ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।২১শে নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত  ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি, শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন  শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ, প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী ১০৮ স্বরূপ দাস বাবাজি মহন্ত মহারাজ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন পংকজ ভূষন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, ডাঃ রেনেনসুই তালুকদার, রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের উপদেষ্টা অরুন সেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি জিকু কুমার দে। অনুষ্ঠান পরিচালনা করেন গিরিধারী গীত বিদ্যাপীঠের শিক্ষক বিপ্লব মল্লিক। আলোচনা সভার পূর্বে সকাল থেকে শ্রী শ্রী গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে রাজস্থলী উপজেলার প্রতিটি মঠ মন্দিরের গীতা স্কুলের ছাত্র -ছাত্রীরা অংশগ্রহণ করেন। আগত গীতা স্কুলের ছাত্র -ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ হয়। অনুষ্ঠানে আগত শত শত ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status