|
হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ, দোসরদের ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি : গণপূর্ত প্রতিমন্ত্রী
মাসুম বিল্লাহ,ভাণ্ডারিয়া
|
![]() হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ, দোসরদের ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি : গণপূর্ত প্রতিমন্ত্রী তিনি বলেন, হাসিনার বিচার তো হয়েছে এবং তার সঙ্গে যারা দোসর আছে, তাদেরও আমি সাবধান করে দিচ্ছি, আপনারা আর ষড়যন্ত্রের দিকে আগাবেন না। পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে সম্প্রতি পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার সিয়াম নিহতের ঘটনার প্রতিবাদ ও দেশজুড়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মঞ্জুর নেতৃত্বে উপজেলা বিএনপি'র প্রধান কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের বাস স্ট্যাণ্ড কলেমা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ সারা বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হবেন না। প্রশাসন সজাগ রয়েছে, সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। আমরা কারো প্রতি অবিচার করিনি। শান্ত ভান্ডারিয়াকে অশান্ত করবে না। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) করেছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি শান্তিপূর্ণ দল, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক দল নয়। অতি শীঘ্রই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। কারণ, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। প্রতিমন্ত্রী সম্প্রতি ভাণ্ডারিয়া বাস স্টাণ্ডে বাসে আগুন দিয়ে একজন বাস হেলপারকে পুড়িয়ে মারা ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,এ নারকীয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধিরেদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেন ভবিষ্যতে এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক মেহেদি হাসান মুন্সি, সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি সহ ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিমন্ত্রী আরও বলেন,যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা খুব শীঘ্রই ধরা পড়বে। তারা কখনোই পার পাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমরা সজাগ রয়েছি, প্রশাসন আরও বেশি সজাগ আছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে, যাতে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হয়।সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে কাজ করতে হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
