ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন অধ্যক্ষ পেল ঐতিহ্যবাহী দিনাজপুর সরকারি কলেজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 November, 2026, 5:53 PM

নতুন অধ্যক্ষ পেল ঐতিহ্যবাহী দিনাজপুর সরকারি কলেজ

নতুন অধ্যক্ষ পেল ঐতিহ্যবাহী দিনাজপুর সরকারি কলেজ

দিনাজপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাজেদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে তাঁর এই পদায়ন কার্যকর হবে।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক মো. সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগে অধ্যাপনা ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই নিয়োগের খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status