ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
‎ডি সি ইউর অনার্স পরীক্ষা চলাকালে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
নতুন সময়, সোহরাওয়ার্দী ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 November, 2026, 11:13 AM

‎
‎ডি সি ইউর অনার্স পরীক্ষা চলাকালে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

‎ডি সি ইউর অনার্স পরীক্ষা চলাকালে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কবি নজরুল কলেজ কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে কলেজের মূল ফটকের সামনে সংঘটিত এ বিস্ফোরণে ক্যাম্পাসের এক মালি সহ তিনজন আহত হয়েছেন।
‎
‎​জানা গেছে, বিকেলে কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন হঠাৎ কলেজ গেইটের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলে থাকা কলেজের এক মালি সহ তিনজন আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎​
‎ডি সি ইউর অনার্স পরীক্ষা চলাকালে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

‎ডি সি ইউর অনার্স পরীক্ষা চলাকালে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা দ্রুত ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
‎
‎​পাশাপাশি, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সামাজিকভাবে বয়কট করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status