|
মওলানা ভাসানী কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, উৎসবমুখর পরিবেশে মুখরিত ক্যাম্পাস
মো. তরিকুল ইসলাম শুভ, সিরাজগঞ্জ
|
![]() মওলানা ভাসানী কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, উৎসবমুখর পরিবেশে মুখরিত ক্যাম্পাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এস এম তানভীর মাহমুদ পলাশ এবং অভিভাবক প্রতিনিধি আবু কেয়া মোস্তফা নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মকবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে সম্ভাবনা ও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নতুন পরিবেশ, নতুন বন্ধু এবং নতুন স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজনটি নবীন শিক্ষার্থীদের সঙ্গে কলেজের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক সুন্দর পরিচিতি ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরু হলো।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
