|
মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স
মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
|
![]() মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের টাঙ্গাইল প্রধান শাখার উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকিং প্রোডাক্টস সেলস ক্যাম্পেইন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এ ছাড়া পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল এবং টাঙ্গাইল অঞ্চলের প্রধান ও ডিজিএম মো. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে বিদেশে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ফাইল খোলা, প্রয়োজনীয় ব্যাংক ব্যালেন্স ও সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহ এবং বিদেশে টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় পাঠানোর সুবিধা। পাশাপাশি দ্রুত ব্যাংকিং সেবা, দেশের সব শাখা ও উপশাখায় লেনদেন এবং লুকায়িত খরচ ছাড়াই ব্যাংকিং সেবা গ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এ কার্ডে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত লেনদেনের সুযোগ রয়েছে। এ ছাড়া ৫০০টির বেশি মার্চেন্ট প্রতিষ্ঠানে ছাড়, নির্দিষ্ট রেস্টুরেন্টে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এবং এক হাজারের বেশি পার্টনার প্রতিষ্ঠানে শূন্য শতাংশ ইএমআই সুবিধা রয়েছে। চিকিৎসা ব্যয়ে ৭ শতাংশ হারে হেলথ ইএমআই এবং আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধার কথাও জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি সব সময় আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করি। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গেই আমরা সমঝোতা করতে আগ্রহী। ইতোমধ্যে পূবালী ব্যাংক আমাদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা চিকিৎসাসেবায় উপকৃত হবে। এ উদ্যোগের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই।’ ![]() মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
