ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শুধু সেলস নয়, নিয়মিত অনলাইন শপিংয়ে গুরুত্ব দিচ্ছে দারাজ
বড় ডিসকাউন্টের ক্যাম্পেইন থেকে নিয়মিত অনলাইন শপিং, কাস্টমারদের আস্থা ও ই-কমার্সের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 November, 2026, 6:00 PM

শুধু সেলস নয়, নিয়মিত অনলাইন শপিংয়ে গুরুত্ব দিচ্ছে দারাজ

শুধু সেলস নয়, নিয়মিত অনলাইন শপিংয়ে গুরুত্ব দিচ্ছে দারাজ

বাংলাদেশের অনলাইন শপিংয়ে ১১.১১ এখন একটি পরিচিত শপিং ফেস্টিভ্যাল। তবে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসানের মতে বড় ডিসকাউন্টের এই ক্যাম্পেইন শেষ হওয়ার পর কাস্টমাররা আসলে কতটা নিয়মিত অনলাইনে শপিং করছেন এবং অভ্যস্থ, সেটিই ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। 

তাঁর মতে, বড় ক্যাম্পেইনগুলো সাধারণত নতুন কাস্টমারদের অনলাইন শপিংয়ের সঙ্গে পরিচিত করার পাশাপাশি ডেলিভারি নেটওয়ার্কের অ্যাবিলিটি যাচাই এবং ছোট ব্যবসাগুলোকে ডিজিটাল মার্কেটপ্লেসের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করে। তবে এর লং টার্ম সফলতা নির্ভর করে কাস্টমাররা সারা বছর তাঁদের প্রয়োজনীয় পণ্য কিনতে আবারও অনলাইন প্ল্যাটফর্মে ফিরে আসছেন কি না, তার ওপর।

তিনি বলেন, ‘ডিসকাউন্টের কারণে একজন কাস্টমার হয়তো একবার পণ্য কিনবেন। কিন্তু পুরো শপিং এক্সপেরিয়েন্স ভালো না হলে তিনি আবার ফিরে আসবেন না।’
২০১৮ সালে বাংলাদেশে প্রথম ১১.১১ শপিং ফেস্টিভ্যাল চালু করে দারাজ। সে সময় অনেক কাস্টমারের কাছেই অনলাইন শপিং তাঁদের নিয়মিত অভ্যাসের অংশ ছিল না। কিন্তু পরবর্তীতে ই-কমার্স সেক্টরের গ্রোথের সাথে সাথে ৯.৯, ১০.১০ ও ১২.১২ এর মতো ক্যাম্পেইনগুলোও জনপ্রিয় হয়ে ওঠে। শুরুতে বিশেষ ডিসকাউন্টের আয়োজন হিসেবে পরিচিতি পেলেও এসব ক্যাম্পেইন এখন কাস্টমারদের শপিং প্ল্যানিং এবং নতুন ব্র্যান্ড সম্পর্কে জানার অভ্যাসেও পরিবর্তন এনেছে।

কামরুল হাসানের মতে, সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষ কী কিনছেন, আর তার চেয়েও কত ফ্রিকুয়েন্টলি কিনছেন, সেই জায়গায়। আগে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে কাস্টমাররা অনেক বেশি সতর্ক থাকতেন এবং মাঝেমধ্যে কিছু পণ্য কিনতেন। এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য, পার্সোনাল কেয়ার আইটেম এবং নিয়মিত ব্যবহার করা হয় এমন পণ্যের চাহিদাও দিন দিন বাড়ছে।

এই পরিবর্তনের সঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সাকসেস এর ধরনও বদলাচ্ছে। বড় ক্যাম্পেইনে ট্রাফিক গুরুত্বপূর্ণ হলেও কাস্টমারদের নিয়মিত অনলাইন শপিংয়ে আগ্রহী করতে প্রয়োজন সঠিক প্রাইসিং, নির্ভরযোগ্য প্রোডাক্ট ইনফরমেশন, সহজ পেমেন্ট মেথড, সময়মতো ডেলিভারি এবং আফটার-সেলস সাপোর্ট। এ লক্ষ্যেই দারাজ চয়েসের মাধ্যমে এভরিডে লো প্রাইস মডেলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুবিধা দেওয়া হচ্ছে, যাতে কাস্টমারদের প্রতিবার বড় সেলের জন্য অপেক্ষা করতে না হয়।

দারাজের মার্কেটপ্লেসেও এসেছে বড় পরিবর্তন। প্রায় ১৫০ জন সেলার নিয়ে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটিতে বর্তমানে ৫০ হাজারের বেশি সেলার রয়েছেন। কামরুল হাসান জানান, আগে সেলাররা মূলত প্রোডাক্ট লিস্টিং করতেন। এখন তাঁরা স্টক, প্রাইসিং, প্রমোশন এবং কাস্টমার ডিমান্ড অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিচ্ছেন। এর ফলে ছোট ব্যবসাগুলোও এখন নিজেদের এলাকার বাইরে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তের কাস্টমারদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, ‘একটি মার্কেটপ্লেসের গুরুত্ব শুধু পণ্য কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে লোকাল বিজনেসগুলো ডিজিটাল মার্কেটিং ও প্রোডাক্ট সেলসের নতুন নতুন কৌশল শিখছে, কাস্টমাররা ডিজিটাল পেমেন্টের সঙ্গে পরিচিত হচ্ছে এবং সেলাররা ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আরও ভালোভাবে স্টক প্ল্যানিং করতে পারছে।’

দারাজের তথ্য অনুযায়ী, দারাজ ইউনিভার্সিটির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৫ হাজার সেলার নিজেদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছেন। কামরুল হাসানের মতে, বাংলাদেশের ই-কমার্স সেক্টরের গ্রোথ শুধু কয়েকটি বড় ব্র্যান্ডের ওপর নির্ভরশীল নয়। এই সেক্টরের লং টার্ম গ্রোথ নিশ্চিত করতে ছোট ও মাঝারি ব্যবসাগুলোকেও প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের সুযোগ ও সাপোর্ট দিতে হবে।

ই-কমার্স সেক্টরের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ডেলিভারি, বিশেষ করে বড় শহরের বাইরের এলাকাগুলোতে। দারাজের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অর্ধেকের বেশি কাস্টমার ঢাকার বাইরে থাকেন। তাই বর্তমানে দেশের ৬৪টি জেলাতেই এখন দারাজের ডেলিভারি নেটওয়ার্ক রয়েছে। এর ফলে দেশের অধিকাংশ এলাকায় আগে যেখানে অ্যাভারেজ ডেলিভারি টাইম ছিল প্রায় পাঁচ দিন, সেখানে এখন তা কমে তিন দিনের নিচে নেমে এসেছে।

কামরুল হাসানের মতে, লজিস্টিকস ও ডেলিভারি নেটওয়ার্কে ইনভেস্ট করা কাস্টমারদের আস্থা অর্জনের একটি লং টার্ম ইনিশিয়েটিভ। কারণ, কোনো ক্যাম্পেইনের অফার দেখে যদি জেলা শহরের একজন কাস্টমার প্রথমবার অনলাইনে পণ্য অর্ডার করলেও সেটি সময়মতো ডেলিভারি না হলে তিনি পরবর্তী সময়ে আবার অনলাইন শপিং করতে আগ্রহী হবেন না।

পাশাপাশি কাস্টমারদের আস্থা আরও বাড়াতে দারাজ মার্কেটপ্লেসে মনিটরিং এর ওপরও জোর দেওয়া হয়েছে। দারাজমলের মাধ্যমে এখন বাছাই করা পণ্য কেনার সুযোগ এবং প্ল্যাটফর্মজুড়ে প্রোডাক্ট রিটার্নের সময়সীমা ১৪ দিন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, শুরুর দিকে আমাদের ধারণা ছিল, কম দামই কাস্টমারদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পেরেছি, ভালো শপিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে সঠিক প্রোডাক্ট ডেসক্রিপশন, দায়িত্বশীল সেলার এবং নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিসও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তাঁর মতে, এখন কাস্টমারদের পেমেন্টের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে অনলাইন শপিংয়ে কাস্টমাররা ক্যাশ অন ডেলিভারির ওপর বেশি নির্ভর করলেও বর্তমানে দারাজের মোট ট্রানজ্যাকশনের প্রায় ৩০-৩৫% সাধারণ দিনগুলোতে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হচ্ছে। আর বড় ক্যাম্পেইনগুলোর সময় তা বেড়ে প্রায় ৪০-৫০% গিয়ে পৌঁছায়। কারণ, প্রিপেমেন্টের ব্যবহার বাড়ার ফলে কাস্টমার ও সেলার উভয়ের জন্যই ট্রানজ্যাকশন আরও সহজ হয়ে উঠছে।

এবারের ১১.১১ ক্যাম্পেইনেও বড় আয়োজনের পাশাপাশি শপিং এক্সপেরিয়েন্সের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ১০ নভেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে দারাজের ১১.১১ ক্যাম্পেইন। এতে থাকছে ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ ডিসকাউন্ট, নির্দিষ্ট পেমেন্ট মাধ্যমে সর্বোচ্চ ২০ শতাংশ সাশ্রয়ের সুযোগ, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ অফার। এসব সুবিধার সঙ্গে যুক্ত রয়েছে ১৮টির বেশি ব্যাংক ও পেমেন্ট পার্টনার। তবে কামরুল হাসানের মতে, ডিসকাউন্টের চেয়েও গুরুত্বপূর্ণ হলো অর্ডার করার পর কাস্টমাররা কেমন সার্ভিস পাচ্ছেন।

দেশের বাজারে বিভিন্ন শপিং ফেস্টিভ্যালের জনপ্রিয়তা ই-কমার্স সেক্টরে কম্পিটিশন বাড়ারও একটি উদাহরণ। একাধিক প্রতিষ্ঠান একই ধরনের ক্যাম্পেইন আয়োজন করায় শুধু ডিসকাউন্ট দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকা কঠিন হয়ে উঠছে। তাই নিয়মিত শপিং এক্সপেরিয়েন্স ও সার্ভিস কোয়ালিটিই ভবিষ্যতে প্ল্যাটফর্মগুলোর মধ্যে বড় পার্থক্য তৈরি করবে। কাস্টমারদের জন্যও বেশি অপশনের পাশাপাশি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বেছে নেওয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে টেকনোলজির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কামরুল হাসান। তিনি জানান, কাস্টমাররা যাতে সহজেই নিজেদের পছন্দের প্রোডাক্ট খুঁজে পান এবং সেলাররা কাস্টমার ডিমান্ড বুঝে প্রোডাক্ট লিস্টিং, স্টক ও প্রাইসিং আরও ভালোভাবে ম্যানেজ করতে পারেন, সেজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডেটার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে দারাজের। এক্ষেত্রে আলিবাবা ইকোসিস্টেমের অংশ হওয়ায় দারাজ আন্তর্জাতিক টেকনোলজি ও এক্সপেরিয়েন্স কাজে লাগানোর সুযোগ পাচ্ছে, যা বাংলাদেশের কাস্টমারদের শপিংয়ের অভ্যাস ও লোকাল বিজনেসের চাহিদা অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে।

তবে তাঁর মতে, টেকনোলজি কখনোই ব্যবসার প্রাইমারি বিষয়গুলোর বিকল্প হতে পারে না। কারণ, অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ভালো প্রোডাক্ট রেকমেন্ডেশন দেওয়া সম্ভব হলেও ভুল প্রোডাক্ট লিস্টিং কিংবা ডেলিভারির সমস্যা দূর না হলে কাস্টমারদের আস্থা ধরে রাখা কঠিন। একইভাবে একটি ক্যাম্পেইনে ভালো সেলস হলেই ওই মার্কেটপ্লেসকে সফল বলা যায় না, যদি কাস্টমাররা সেখানে আবার শপিং করার কারণ খুঁজে না পান।

ভবিষ্যতে বাংলাদেশের রিটেইল মার্কেটে ই-কমার্সের অংশ আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন কামরুল হাসান। বড় শহরের বাইরে অনলাইন শপিং আরও সহজ করা, ছোট সেলারদের বিজনেস গ্রোথে সাপোর্ট দেওয়া এবং মাঝেমধ্যে অনলাইনে পণ্য কেনার অভ্যাসকে নিয়মিত শপিংয়ে পরিণত করাই হওয়া উচিত মূল প্রায়োরিটি।

তাই ১১.১১ এর সফলতা শুধু ক্যাম্পেইনে কত অর্ডার এসেছে, তার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এই ক্যাম্পেইনের মাধ্যমে কাস্টমারদের আস্থা কতটা বেড়েছে, সেলাররা কতটা দক্ষ হয়ে উঠেছেন এবং দেশের ই-কমার্স ইনফ্রাস্ট্রাকচারে কী ধরনের লং টার্ম ডেভেলপমেন্ট এসেছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status