|
এক্সডিআর সলিউশনের জন্য আইএসজি-এর স্বীকৃতি পেল ক্যাসপারস্কি
নতুন সময় ডেস্ক
|
![]() এক্সডিআর সলিউশনের জন্য আইএসজি-এর স্বীকৃতি পেল ক্যাসপারস্কি আইএসজি রিসার্চ-এর নির্ধারিত মূল্যায়ন কাঠামো অনুসরণ করে একাধিক ধাপে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও সেবাদাতার সক্ষমতা এবং বাজারে অবস্থান পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এক্সডিআর বিভাগে সেবার পরিধি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাজারে অবস্থানের পাশাপাশি সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা এবং বিভিন্ন নেটওয়ার্কে দৃশ্যমানতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রতিবেদনে ক্যাসপারস্কির এক্সডিআর প্ল্যাটফর্মের বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তি একীভূত করার সক্ষমতার প্রশংসা করা হয়েছে। এডিআর, নেটওয়ার্ক সুরক্ষা, ইমেইল এবং ক্লাউডভিত্তিক সিস্টেমের নিরাপত্তা-সংক্রান্ত তথ্য এক প্ল্যাটফর্মে সমন্বয়ের মাধ্যমে এটি সাইবার হুমকি শনাক্তে সহায়তা করে। বিশ্লেষকদের মতে, প্ল্যাটফর্মটির উন্মুক্ত আর্কিটেকচার বিভিন্ন উৎস থেকে নিরাপত্তা-সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে সংগ্রহ, হুমকি সম্পর্কে বিস্তৃত ধারণা এবং সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করে। এর ফলে নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হয়। আইএসজি প্রোভাইডার লেন্স-এর প্রধান বিশ্লেষক জোয়াও মাউরো বলেন, ক্যাসপারস্কির এক্সডিআর প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক থ্রেট ইন্টেলিজেন্স, আচরণ বিশ্লেষণ এবং উন্নত সেন্সর ইন্টিগ্রেশন প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এসব সক্ষমতা প্রতিষ্ঠানের আইটি পরিবেশে জটিল সাইবার হুমকি মোকাবিলায় শক্তিশালী সুরক্ষা দিতে সহায়তা করে। ক্যাসপারস্কি নেক্সট এক্সডিআর এক্সপার্ট একটি সমন্বিত সাইবার নিরাপত্তা সলিউশন। এআই-নির্ভর বিশ্লেষণ প্রযুক্তি এবং বিশ্বজুড়ে সংগৃহীত বিস্তৃত থ্রেট ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে এটি নতুন ধরনের সাইবার হুমকির ধরন শনাক্ত করতে পারে এবং জটিল সাইবার হামলা থেকে প্রতিষ্ঠানকে সুরক্ষা দেয়। প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি, ব্রাজিলের মতো আঞ্চলিক বাজারের প্রয়োজন অনুযায়ী স্থানীয় সহায়তা এবং সংশ্লিষ্ট নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখার সুবিধাও রয়েছে। ক্যাসপারস্কির ইউনিফায়েড প্ল্যাটফর্ম প্রোডাক্ট লাইন বিভাগের প্রধান ইলিয়া মার্কেলভ বলেন, আমাদের এক্সডিআর সলিউশনের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। আমরা নিয়মিত স্বাধীন মূল্যায়নের মাধ্যমে আমাদের প্রযুক্তির সক্ষমতা যাচাই করি, যাতে প্রতিষ্ঠানগুলোকে এমন সমন্বিত নিরাপত্তা দিতে পারি, যা তাদের সাইবার হুমকি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং কার্যকরভাবে সুরক্ষা নিশ্চিত করে। এই স্বীকৃতি বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। একই সঙ্গে, পরিবর্তনশীল সাইবার হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবন অব্যাহত রাখতে এটি আমাদের অনুপ্রাণিত করছে।” আইএসজি প্রোভাইডার লেন্স™ সাইবার সিকিউরিটি– সলিউশন্স অ্যান্ড সার্ভিসেস কোয়াডোরেন্ট প্রতিবেদনের বিস্তারিত ফলাফল পাওয়া যাবে এই এই লিংকে। ক্যাসপারস্কি নেক্সট এক্সডিআর এক্সপার্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ক্যাসপারস্কির ওয়েবসাইট। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
