ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বুমরার রেকর্ড ভাঙলেন আফ্রিদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 3:42 PM

বুমরার রেকর্ড ভাঙলেন আফ্রিদি

বুমরার রেকর্ড ভাঙলেন আফ্রিদি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি।  এবার ভারতীয় পেসার জাসপ্রিত বুমরার একটি টি-টোয়েন্টি রেকর্ড ভাঙলেন এ তরুণ পেসার।

শনিবার রাতে লাহোরের হয়ে মাঠে নেমে মুলতানের মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেওয়ার পরই অনন্য এক মাইলফলক স্পর্শ করেন শাহীন শাহ।

সেটি হচ্ছে - ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকার করলেন আফ্রিদি। এতে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টিতে এ মাইলফলক ছোঁয়ার গৌরব অর্জন করলেন শাহীন শাহ আফ্রিদি।

ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া তথ্য মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছানোর সময় বুমরার বয়স ছিল ২৩ বছর ৫৭ দিন।  আর ২০ বছর ৩২৬ দিন বয়সে এ রেকর্ডবুকে নাম লেখালেন শাহীন শাহ আফ্রিদি।  

বুমরার রেকর্ড ছিনিয়ে নিলেও দুই আফগান তারকাকে অতিক্রম করতে পারেননি শাহীন।

সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন স্পিনার মুজিব উর রহমানের দখলে।  তিনি ১৮ বছর ২৭১ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট দখল করেন।  তার পরেই সতীর্থ আফগান তারকা রশিদ খানের অবস্থান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ১৮ বছর ৩৬০ দিন বয়সে।

প্রসঙ্গত পাক পেসার শাহীন শাহ আফ্রিদি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status