|
এখনও বাংলাদেশের ম্যাচ বাঁচানো সম্ভব, বিশ্বাস হাসানের
নতুন সময় ডেস্ক
|
![]() এখনও বাংলাদেশের ম্যাচ বাঁচানো সম্ভব, বিশ্বাস হাসানের চতুর্থ দিনের খেলা শেষে হাসান বলেছেন, ‘আমি মন থেকে বিশ্বাস করি যে আমরা পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রান থেকে যেহেতু আমাদের রান ৪০০ হয়েছে, এখনও আমরা বিশ্বাস করি ভালো একটা জুটি গড়তে পারলে ভালো রান করতে পারব।’ দক্ষিণ আফ্রিকার লিডও ১৫৭ রান হবে বলে আশা ছিল বাংলাদেশের। ওই সময়ে বোলিং নিয়ে বাংলাদেশি এই পেসার বলেন, ‘ওদের টেলএন্ডাররা আসাতে কিছু রান লিক হয়েছে। চেষ্টা করেছিলাম এক জায়গায় বল করে যাব। হয়নি সেভাবে। অত চাপ দিতে পারিনি তাদের টেলএন্ডারদের। ওরা পরে ভালো স্কোর করে ফেলে।’ পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশও দ্রুত উইকেট হারিয়ে বসে। ৫ উইকেটে ১০০ রানে দিন শেষ করার পরও বিশ্বাস হারাচ্ছেন না হাসান, ‘আমরা যখন ব্যাটিংয়ে নামি, দ্রুত কিছু উইকেট পড়ে যায়। দেখা যায়, এখানে আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই। ২-৩টি ভালো জুটিতে যদি ভালো দিন গড়তে পারি, চেষ্টা করবে অবশ্যই ব্যাটাররা, যতক্ষণ আমরা ধরে রাখতে পারি আরকি।’ ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। চেষ্টায় কমতি না থাকলেও ব্যর্থতা স্বীকার করছেন হাসান, ‘ক্যাচ তো অবশ্যই ধরতে হবে। অবশ্য এগুলো পার্ট অব ক্রিকেট। কেউ তো চায় না ক্যাচ ছাড়তে বা স্লিপে কারও ক্যাচ করুক। আমরা চেষ্টা করছি সব দিক দিয়েই যেন ফিল্ডিং ভালো হয়। আমাদের কোনো দিক থেকেই কমতি নেই।’ প্রোটিয়া পেসাররা মেঘলা আবহাওয়ায় সুবিধা পেয়েছে এবং বাংলাদেশও উপযুক্ত চ্যালেঞ্জ জানাতে পারেনি বলে মনে করেন হাসান, ‘এখানে মেঘলা আবহাওয়া ছিল। তাদের ফাস্ট বোলারদের জন্য ভালো সময় ছিল। ভালো সিম মুভমেন্ট পেয়েছে শুরু থেকেই। আমরাও সংগ্রাম করেছি। এখন যদি জুটি বানাতে পারি, চেষ্টা করব কীভাবে আমরা নিজেদের এখান থেকে বাঁচাতে পারি।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
