|
বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমেছে। এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ কমেছিল। আর ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৩.২ শতাংশ। এতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন অপরিশোধিত তেলের দাম। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে চাপ পড়ছে। এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। এতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতিও মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডলারের দাম শক্তিশালী হলে অন্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য খরচ বেড়ে যায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
