ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে পতিত শক্তি: জবি উপাচার্য
​জবি প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 November, 2026, 9:40 PM

বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে পতিত শক্তি: জবি উপাচার্য

বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে পতিত শক্তি: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন অভিযোগ তুলেছেন যে, পতিত শক্তি পরিকল্পিতভাবে দেশের নানা প্রান্তে অস্থিতিশীলতা ও নৈরাজ্য তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

​দেশজুড়ে চলমান নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সোমবার (২৩ নভেম্বর) ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ উপলক্ষে একটি নৈরাজ্যবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন সড়ক ঘুরে রায় সাহেব বাজার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

​র‌্যালির আগে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন পরবর্তী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ‘অতীতে যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’

পাশাপাশি নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status