ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংকেজে কর্মসংস্থান বাড়বে: শিক্ষা মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 November, 2026, 9:52 PM

ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংকেজে কর্মসংস্থান বাড়বে: শিক্ষা মন্ত্রী

ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংকেজে কর্মসংস্থান বাড়বে: শিক্ষা মন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ) বাড়াতে সরকার কাজ করছে। এই সংযোগ কার্যকর হলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এটা বাস্তবায়নে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) কাজ করছে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ''কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সুতিকাগার ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি'র বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, এইচএসসি পরীক্ষার পুনর্মুল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, তা যথাযথ মূল্যায়নে গুরুত্বারোপ করা হচ্ছে।

মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণে দেশে নতুন উদ্যোক্তা গড়ে তুলতে উৎসাহ দিচ্ছেন। উদ্যোক্তা বিকাশে ঋণ প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে হলে উদ্ভাবনী মেধা ও  বাজার চাহিদা বোঝার সক্ষমতা প্রয়োজন।  

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফে. ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফে. ড. এ কে এম মাসুদ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সেমিনারে প্রায় শতাধিক উদ্যোক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status