ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শাপলা চত্বর গণহত্যা: ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 November, 2026, 11:47 AM

শাপলা চত্বর গণহত্যা: ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

শাপলা চত্বর গণহত্যা: ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

২০১৩ সালের ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গ্রেফতার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীদের শুনানি হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে গত ১২ ও ১৬ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। এরপর আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। ধারাবাহিক শুনানির অংশ হিসেবে সোমবারও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।

মামলায় মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে ১১ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে ১০ জনকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর আসামি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হবেন। বাকি ৩০ আসামি পলাতক।

গ্রেফতার ১০ আসামির মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status