ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
উত্তরা-কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে, জানা গেল চালুর সম্ভাব্য তারিখ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 November, 2026, 10:27 AM

উত্তরা-কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে, জানা গেল চালুর সম্ভাব্য তারিখ

উত্তরা-কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে, জানা গেল চালুর সম্ভাব্য তারিখ

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলা মেট্রোরেলের কমলাপুর পর্যন্ত যাওয়ার সূচি অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে ছিল। তবে মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজে ধীরগতির কারণে বারবার বদলেছে এই অংশের উদ্বোধনের দিনক্ষণ। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরুর লক্ষ্য ঠিক করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর সচল অংশের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার। এর সঙ্গে নতুন ১.১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১.২৬ কিলোমিটারে এবং মোট স্টেশন হবে ১৭টি।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪.৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো দাঁড়িয়ে যাওয়ার কথা রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষে রেল ট্র্যাক স্থাপনের জন্য তা ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও নির্মিত হয়েছে; বর্তমানে অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের যাতায়াতের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে।

তবে কেবল অবকাঠামো দাঁড়ালেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। এর আগে রেলপথ, পাওয়ার সাপ্লাই, সংকেত ব্যবস্থা, অটোমেটিক ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর সচল করতে হবে।

এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা যাচাই করতে হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চালু হওয়ার চূড়ান্ত সময় নির্ভর করছে।

এর আগেও উদ্বোধনের সম্ভাব্য সময় পাল্টেছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর কথা বলা হলেও পরে তা এপ্রিল-মে মাসে নেওয়া হয়; এমনকি পরীক্ষামূলক চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও উঠে এসেছিল। সর্বশেষ তা গড়িয়েছে ২০২৭ সালের জুলাইয়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status