ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আজ জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 November, 2026, 10:06 AM

আজ জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলায় দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রতিষ্ঠান।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এসব তথ্য জানান।


সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় এক কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থানের পরিমাণ প্রায় তিন কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

শিল্পমন্ত্রী জানান, সিএমএসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয়। আগামী দিনে জিডিপিতে এ খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বাড়বে।

মন্ত্রী আরও জানান, মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, হারবাল, জুয়েলারি, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন।

সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানও পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। ২৮ নভেম্বর পর্যন্ত চলা মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status