ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনের শেষ ভোট দিয়ে গেলাম, ৯৫ বছরের বৃদ্ধা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 3:18 PM

জীবনের শেষ ভোট দিয়ে গেলাম, ৯৫ বছরের বৃদ্ধা

জীবনের শেষ ভোট দিয়ে গেলাম, ৯৫ বছরের বৃদ্ধা

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় নিজে হাঁটতে পারেন না। তাই দেবরের ছেলে মালেক ছৈয়ালের কোলে করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন ৯৫ বছরের মনোয়ারা বেগম।

ভোট দিয়ে বললেন, ‘আল্লাহ আর কত দিন বাঁচায় জানি না, মনে হয় জীবনের শেষ ভোট দিয়ে গেলাম।'

মনোয়ারা বেগম (৯৫) ডামুড্যা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। কুলকুঁড়ি ফোরকানিয়া মাদ্রাসাকেন্দ্রের ভোটার। শনিবার সকাল ১০টার সময় কেন্দ্রে এসে ভোট দেন তিনি।

ভোটার মনোয়ারা বেগম বলেন, জীবনে অনেক ভোট দিয়েছি। বয়স তো কম হলো না। হাঁটতে পারি না বয়সের ভারে। অনেক অসুস্থ। তার পরও ভোটের কথা শুনে মনটা যেন কেমন করে উঠল। রাতে দেবরের ছেলে মালেককে বলি ভোট দেওয়ার কথা। ও নিয়ে আসবে বলে। আমি হাঁটতে পারি না, তাই মালেকের কোলে ভর করে এসেছি। আমার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি।

দেবরের ছেলে মালেক জানান, রাতে চাচি আমাকে বলেন, মালেক কালকে নাকি ভোট, আমাকে যদি একটু ভোটকেন্দ্রে নিয়ে যেতে আমি আমার ভোটটা দিতাম। আর কোনো দিন সময় পাই কিনা জানি না। তাই তাকে আমি কোলে করে নিয়ে এলাম। তার পর নিজেই দিয়েছেন নিজের ভোট।

ডামুড্যা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ডামুড্যায় রোববার সকাল ৮টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

তিনি বলেন, এখন পর্যন্ত ২ ও ৫নং ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আশা করছি বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status