ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
‘এমডি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন আইপিডিসির রিজওয়ান দাউদ সামস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 November, 2026, 5:15 PM

‘এমডি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন আইপিডিসির রিজওয়ান দাউদ সামস

‘এমডি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন আইপিডিসির রিজওয়ান দাউদ সামস

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘এমডি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ পুরস্কার অর্জন করলেন তিনি।

ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ও করপোরেট পেশাজীবীরা উপস্থিত ছিলেন। আইপিডিসি ফাইন্যান্সের অগ্রযাত্রায় নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং দেশের আর্থিক খাতে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করতে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

তার নেতৃত্বে আইপিডিসি ফাইন্যান্স টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহককেন্দ্রিক সেবা ও উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানো, দায়িত্বশীল অর্থায়ন নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, এ পুরস্কার আইপিডিসি পরিবারের প্রতিটি সদস্য এবং আমাদের ওপর আস্থা রাখা অংশীজনদের সম্মিলিত অর্জন। ৪৫ বছর পূর্তির এ সময়ে আমরা এমন দায়িত্বশীল অর্থায়ন কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমি প্রত্যাশা করি।

আইপিডিসি ফাইন্যান্সের ৪৫ বছর পূর্তির বছরে এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status