ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এসওএস ইয়ুথ ভিলেজে ওয়াইকেকে বাংলাদেশের সহায়তায় সৌরবিদ্যুৎ চালু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 4:44 PM

এসওএস ইয়ুথ ভিলেজে ওয়াইকেকে বাংলাদেশের সহায়তায় সৌরবিদ্যুৎ চালু

এসওএস ইয়ুথ ভিলেজে ওয়াইকেকে বাংলাদেশের সহায়তায় সৌরবিদ্যুৎ চালু

লোডশেডিংয়ের সময়ও কিশোরদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সম্প্রতি রাজধানীর এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের আর্থিক সহায়তায় স্থাপিত এই ব্যবস্থার উদ্বোধন করেছে ওয়াইকেকে বাংলাদেশ ও এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত কিশোরেরা ঢাকার এসওএস ইয়ুথ ভিলেজে বেড়ে ওঠে। এখানে তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও জীবনদক্ষতামূলক নানা বিষয়ে নিজেদের প্রস্তুত করে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তাদের এই প্রাত্যহিক চর্চাকে আরও গতিশীল করবে।

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ‘সোলার পাওয়ার সেটআপ প্রোগ্রাম–২০২৬’-এর আওতায় এ উদ্যোগে সহায়তা দিয়েছে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে ভিলেজের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ হবে। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা ও মাসিক বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকাহিকো আসানো এবং প্রশাসন সমন্বয়কারী শিনোবু নাকায়ামা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ও করপোরেট ফান্ডরেইজিং কর্মকর্তা মো. আরমান কবির মাহিদ।

উদ্বোধনী আয়োজনে এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, সন্ধ্যায় পড়তে বসে বিদ্যুৎ চলে গেলে অনেক সময় আলো না আসা পর্যন্ত কিশোরদের পড়াশোনা থমকে থাকে। সৌরবিদ্যুৎ চালু হওয়ায় এখন আর তাদের সেই মূল্যবান সময় নষ্ট হবে না। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষাতেও ভূমিকা রাখতে পারব। এমন সময়োপযোগী সহায়তার জন্য ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ।

সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, নিজেদের আবাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দেখে কিশোরেরা দৈনন্দিন জীবনে পরিবেশ ও জলবায়ু সুরক্ষার বিষয়ে সচেতন হয়ে উঠবে। ভবিষ্যতে তারা নিজেরাও জলবায়ু রক্ষায় সোচ্চার হবে এবং অন্যদের উৎসাহিত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status