ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 4:36 PM

জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা

জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা

জাপানে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জাপানভিত্তিক ফোর্থ ভ্যালি কনসিয়ার্জ করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেড।

সমঝোতা স্মারকে মুন্সি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রাকিব মো. ফখরুল (রকি), ফোর্থ ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহেই শিবাসাকি ও নির্বাহী পরিচালক আকি তাকেদা স্বাক্ষর করেন। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন শিনইচি তানাকা।

এ সহযোগিতার আওতায় মুন্সি ট্রেনিং একাডেমির মাধ্যমে জাপানি ভাষার এন৪ ও এন৩ পর্যায়ের প্রশিক্ষণ এবং কারিগরি দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাপানের নির্দিষ্ট দক্ষতাভিত্তিক কর্মী কর্মসূচির অধীনে বাংলাদেশি কর্মী নিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জাপানি নিয়োগদাতাদের সঙ্গে যুক্ত করা এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের লক্ষ্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status