ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, নেপথ্যে কি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 November, 2026, 4:33 PM

গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, নেপথ্যে কি?

গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, নেপথ্যে কি?

গোপালগঞ্জ জেলায় এক লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই পদক্ষেপের পেছনে কারণও জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানকে।

জবাবে তিনি বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ এমএফএস অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এসব অ্যাকাউন্ট কত দিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ আবার চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর কয়েক দিনের ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে এসব ঘটনায় বলপ্রয়োগ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status