|
বেলকুচিতে পরিবেশ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, দুই প্রসেসিং মিলকে জরিমানা
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
|
![]() বেলকুচিতে পরিবেশ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, দুই প্রসেসিং মিলকে জরিমানা অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মিলের কার্যক্রম পরিদর্শন করা হয়। দৌলতপুর এলাকার একটি প্রসেসিং মিলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া না যাওয়ায় সরাসরি বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আশপাশের এলাকা ও টিউবওয়েলের পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। এদিকে চালা এলাকার মেসার্স শিল্পী প্রসেসিং মিল ও সততা প্রসেসিং মিলকে পরিবেশ দূষণের দায়ে পৃথক দুটি মামলায় ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় শেরনগর ও চালা এলাকার মিল কর্তৃপক্ষকে পরিবেশের ক্ষতি না করে সরকারি বিধি-বিধান মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
