|
দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত রোববার (১৬ আগস্ট) সকালে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১১৫ জন হোমিওপ্যাথি চিকিৎসক অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার (সেলস) তৌহিদুর রহমান খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ ছামী, এম.ফার্ম, সিনিয়র এঙ্িিকউটিভ, এসএমডি এবং ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, বিএইচএমএস (ঢাবি), সিনিয়র এঙ্িিকউটিভ, এসএমডি। সেমিনারে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, ঔষধের ব্যবহার ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা এবং হোমিওপ্যাথিক ঔষধের বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের পক্ষ থেকে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক কামরুল ইসলাম বলেন, “এই সেমিনারের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
