|
বাউফলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র্যালি ও মাছ অবমুক্ত
মোঃ আল আমিন আকন, বাউফল
|
![]() বাউফলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র্যালি ও মাছ অবমুক্ত রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সফল ও উদ্যোক্তা মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
