ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 15 August, 2026, 8:08 PM

আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ

আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২৩নং পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন স্থগিত এবং কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উক্ত কমিটির সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে।

​বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত, আলফাডাঙ্গা, ফরিদপুর-এ দায়েরকৃত দেওয়ানি ৯৪/২৬ নম্বর মামলায় গত ১২ আগস্ট ২০২৬ তারিখে এই আদেশ প্রদান করা হয়।

​মামলার বিবরণে জানা যায়, গত গত ৪ আগস্ট ২০২৬ তারিখে পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন বিদ্যালয়ের পক্ষে এডভোকেট মো: রিয়াজ উদ্দীন।

​উক্ত মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব এটিএম জুলফিকারসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ১ থেকে ৬ নম্বর বিবাদীকে নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে কেন উক্ত নির্বাচন বাতিল, রদ ও রহিত করা হবে না—তা লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছেন।

​এছাড়া মামলার মূল দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করে কমিটির সব কার্যক্রম স্থগিত বা স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন বিজ্ঞ আদালত। আদালতের এই আদেশের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত উক্ত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status