|
বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় মানুষকে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় মানুষকে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট (২৭ বিজিবি) মারিশ্যা জোন এর আয়োজনে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক সাধারণ মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় (২৭ বিজিবি) মারিশ্যা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি, জোনের মেডিকেল অফিসার মেজর ডা. অমিত কুমার শাহা সহ জোনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জোন কমান্ডার বলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন সিমান্তে নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
