|
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ২ একর জায়গা ভূমিদস্যুদের দখলে!
নতুন সময় প্রতিবেদক
|
![]() নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ২ একর জায়গা ভূমিদস্যুদের দখলে! স্হানীয় ভূমি অফিস ও কলেজ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার জোগসাজেশে ক্রটিপূর্ণ বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে এ-সব জায়গা এখন বেচাকেনার উৎসব চলছে। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রকাশিত ২০২৬ সালের বার্ষিকীতে কলেজের ৮.১১ একর সম্পদের তথ্য উল্লেখ করা হয়। কিন্তু বাস্তবে ৬ একরের বেশী জায়গা কলেজের দখলে নেই বলে জানা যায়। কলেজের আরএস খতিয়ানগুলো রহস্যজনক ভাবে উধাও হয়েগেছে। গত ২৪ সেপ্টেম্বর কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে সংসদ সদস্য মোঃ আবুল কালামের চোখে ক্যান্টিন দখলের বিষয়টি ধরা পড়ে। তিনি তৎক্ষনাৎ উক্ত ক্যান্টিন উদ্ধারের নির্দেশ দেন। সেই সাথে কলেজের এক ইঞ্চি জায়গাও কাউকে দখল করতে দিবেন না বলে ঘোষণা দেন। এরপর শুরু হয় কলেজ প্রশাসনের দৌড়ঝাঁপ। কিন্তু এব্যাপারে তথ্য উপাত্ত খুঁজে পাচ্ছেনা তারা। স্হানীয় ভূমি অফিসের সহায়তায় অবিলম্বে এসএ নকশা ও আরএস খতিয়ানের আলোকে কলেজে সম্পদগুলো চিহ্নিত করে ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করা দরকার।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
