|
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী যুবক নিহত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী যুবক নিহত নিহাতের নাম মো. আবু রায়হান (৩০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাইদখালী গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু রায়হান একটি ইঞ্জিন ভ্যানে চড়ে কালিগঞ্জ থেকে নলতার দিকে আসছিলেন। প্রতিমধ্যে বেলা আড়াইটার দিকে কালিগঞ্জ উপজেলাধীন সাতক্ষীরা -কালিগঞ্জ সড়কের মোমরেজপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে হঠাৎ তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া কালিগঞ্জ গামী একটি দ্রুতগতির ট্রাকট তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ট্র্যাকটি আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
