|
শোককে শক্তিতে রূপ দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নর আহ্বান
নতুন সময় প্রতিনিধি
|
![]() শোককে শক্তিতে রূপ দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নর আহ্বান শনিবার (১৫ আগস্ট) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শওকত হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের স্বার্থ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তিনি বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে যে শোকের সৃষ্টি হয়েছে, সেই শোককে শক্তিতে রূপ দিতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে তারেক রহমানের পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অসুস্থ খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শওকত হোসেন সরকারের ভাষ্য, নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তাঁর আদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, হান্নান মিয়া হান্নুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
