ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 16 August, 2026, 4:35 PM

সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত

সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত

রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে যানবাহনের প্রাথমিক ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও সমাধান বিষয়ক ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। রবিবার ১৬ আগস্ট সকালে জোন সদরে  এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যানবাহনের ইঞ্জিন, ব্যাটারি, ব্রেক, ক্লাচ, বৈদ্যুতিক ব্যবস্থা, টায়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের প্রাথমিক ত্রুটি শনাক্তকরণ, ত্রুটির কারণ নির্ণয় এবং তাৎক্ষণিক সমাধানের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়াও যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপদে গাড়ি চালানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়।

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় যানবাহনের ছোটখাটো ত্রুটি স্থানীয়ভাবে শনাক্ত ও সমাধানের সক্ষমতা বৃদ্ধি পাবে।

সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ়করণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status