|
বাঘাইছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন, সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন, সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাচালং নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসক আমেনা মারজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় মৎস্য চাষীরা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে ক্ষুদ্র মৎস্য চাষীদের সহজ শর্তে ঋণ প্রদান করা প্রয়োজন। এতে চাষীরা মাছ চাষে আরও উৎসাহিত হওয়ার পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তারা আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হলে বাঘাইছড়ির মতো প্রত্যন্ত অঞ্চলের চাষীরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু, উপজেলা সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার মৎস্য চাষী ও উদ্যোক্তা এবং স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বন্যায় মৎস্য চাষীরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন, সে অনুযায়ী সরকারি সহায়তা প্রদান করা সম্ভব না হলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তা হিসেবে বিল্টু চাকমা, ইউসুফ নবী ও ইবরাহিমকে পুরস্কার প্রদান করা হয়। তাদের এই স্বীকৃতি মৎস্য চাষ ও উদ্যোক্তা কার্যক্রমে অন্যদেরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
