|
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে কী করতে হবে?
নতুন সময় ডেস্ক
|
![]() টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে কী করতে হবে? বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে নাজমুল হোসেন শান্তর দল আছে চতুর্থ স্থানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, মোট পয়েন্ট নয়; পয়েন্ট শতাংশের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারিত হয়। শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে খেলে। জয় থেকে ১২, ড্র থেকে ৪ এবং টাই হলে ৬ পয়েন্ট পাওয়া যায়। অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ ৫ টেস্টে পেয়েছে ৪০ পয়েন্ট। এর মধ্যে জয় ৩টি, হার ১টি ও ড্র ১টি। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। এবারের চক্রে বাংলাদেশের আরো ৭টি টেস্ট বাকি—অস্ট্রেলিয়া বিপক্ষে ১টি, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ২টি করে মোট ৬টি। অর্থাৎ এই ৭ টেস্টে বাংলাদেশের সামনে মোট ৮৪ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। বাংলাদেশের সামনে এখন মূল লক্ষ্য হওয়া উচিত অন্তত ৫টি টেস্ট জেতা। বাকি টেস্টগুলোর ফল কেমন হলে শতকরা যত পয়েন্ট হবে— ৭ জয় ➣ ৮৬.১১% ৬ জয়, ১ হার ➣ ৭৭.৭৮% ৫ জয়, ১ ড্র, ১ হার ➣ ৭২.২২% ৫ জয়, ২ ড্র ➣ ৭৫.০০% ৪ জয়, ২ ড্র, ১ হার ➣ ৬৬.৬৭% ৪ জয়, ৩ ড্র ➣ ৬৯.৪৪% অর্থাৎ ৫ জয় পেলেই বাংলাদেশ ৭২ শতাংশের ওপরে পয়েন্ট নিয়ে শেষ করতে পারবে। ৬ বা ৭টি জয় হলে ফাইনালের সম্ভাবনা আরো জোরালো হবে। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ৭০ বা ৭২ শতাংশ পয়েন্ট মানেই ফাইনাল নিশ্চিত নয়। কারণ, শেষ পর্যন্ত বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারতসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর ফলের ওপর। ডারউইনের পর ম্যাকাই টেস্টেও জিতলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করবে। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট আরো বাড়বে। তাই দ্বিতীয় টেস্টে জয় বাংলাদেশের জন্য বিশাল বোনাসের মতো কাজ করবে। বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ‘ভঙ্গুর’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে জয় পাওয়া তুলনামূলকভাবে সহজ। বাংলাদেশের বাস্তবসম্মত লক্ষ্য হওয়া উচিত এমন— অস্ট্রেলিয়া বিপক্ষে ২-০ ব্যবধানে জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মিলিয়ে অন্তত ২ জয়। ফল এমন হলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হবে। বর্তমানে বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭৭.৭৮%, দক্ষিণ আফ্রিকার ৭৫% এবং নিউজিল্যান্ডের ৭২.২২%। বাংলাদেশের ঠিক পেছনে থাকা ভারতের ৪৮.১৫%। এখানে বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হলো, ভারত এখন বেশ পিছিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টে ভারত দারুণ ব্যাটিং করলেও বৃষ্টি বেশ ভোগাচ্ছে। ম্যাচ ড্র হলে ভারত আরো বেকায়দায় পড়বে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
