ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Thursday, 18 June, 2026, 7:57 PM

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

“পৃথিবীকে যতটুকু সুন্দর পেয়েছ, তার চেয়ে একটু বেশি সুন্দর করে রেখে যাও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বুধবার (১৮ জুন) সকাল ১০টায় কলেজ রোভার স্কাউট ভবনে রোভার স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও হবিগঞ্জ জেলা রোভারের কমিশনার মো. জাহির উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্কাউটিং কেবল একটি সংগঠন নয়, এটি একটি জীবনদর্শন। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মুশফিক হোসেন সেলিম, সহকারী অধ্যাপক (বিএমটি বিভাগ) মনছুরুল হক, একেএম মাহবুবুল আলম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও আরএসএল, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ গার্ল-ইন রোভার স্কাউট হাসিনা আক্তার। 

অনুষ্ঠান পরিচালনা করেন উডব্যাজার ও হবিগঞ্জ জেলা রোভার স্কাউট লিডার, আরএসএল সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট  জগদীশ দেবনাথ।

দীক্ষা অনুষ্ঠানে নবীন রোভারদের স্কাউটিংয়ের আদর্শ, নীতি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়। এ সময় তারা দেশপ্রেম, মানবসেবা, সততা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের শপথ গ্রহণ করে। আরো উপস্হিত সিনিয়র রোভার মেট আনিসুর রহমান, আশরাফুল বারী খান শাকিল, আজিজুর রহমান উদয়, মো. ইব্রাহিম মিয়া, নাহিদ মিয়াসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে আদর্শ, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status