ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
ভূরুঙ্গামারীতে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 16 August, 2026, 8:05 PM

ভূরুঙ্গামারীতে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে র‍্যালী, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ  আয়োজনে রবিবার (১৬ আগস্ট) সকালে মৎস্য পক্ষ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ পুকুরে ২৫ কেজি কার্প  জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  হামিদুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন ।

সভা শেষে  মাছ চাষে সাফলতা অর্জনকারী  মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status