|
বিজ্ঞানসম্মত মাছ চাষে জোর দিলেন সংসদ সদস্য আবু আশফাক
শহীদুল ইসলাম শরীফ
|
![]() বিজ্ঞানসম্মত মাছ চাষে জোর দিলেন সংসদ সদস্য আবু আশফাক দোহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, "দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দোহার অঞ্চলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের প্রাচুর্য থাকায় এখানে মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।" সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম বলেন, "মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনে মৎস্যচাষিদের আরও সচেতন হতে হবে। জলাশয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দোহার উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। সভায় মৎস্য খাতের বিকাশ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় মাছের সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষি, স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
