|
ভালুকায় যানজট নিয়ে প্রশ্ন করতেই ক্ষোভ টি আই পলাশ সাহার
মোঃ হাবিব উল্যাহ পাঠান, ভালুকা
|
![]() ভালুকায় যানজট নিয়ে প্রশ্ন করতেই ক্ষোভ টি আই পলাশ সাহার টি আই পলাশ সাহা বলেন, জ্যাম বলতে যা বোঝায়, ভালুকায় সেটা হয় না। কোনো গাড়ি ১০-১৫ মিনিট চাকা বন্ধ করে দাঁড়িয়ে থাকে না। একটু ধীরগতি হয়, আবার চলাচল স্বাভাবিক হয়ে যায়। ঈদ ছাড়া দীর্ঘসময় যানজটের পরিস্থিতি আমি দেখিনি। তিনি আরও বলেন, ঢাকার মতো ভালুকায় কোনো বাস বে বা আলাদা লেন নেই। ফলে যাত্রী ওঠানামার সময় যানবাহন মূল সড়কেই দাঁড়াতে হয়। এতে সাময়িক ধীরগতি তৈরি হলেও সেটিকে পূর্ণাঙ্গ যানজট বলা যাবে না। তার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি নির্মিত যাত্রী ছাউনির সামনে যানবাহন থামানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠকও হয়েছে। খুব শিগগিরই নতুনভাবে যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। জনবল সংকটের কথাও তুলে ধরেন টি আই পলাশ সাহা। তিনি বলেন, আমার জনবল মাত্র চারজন। হাজার হাজার গাড়ি নিয়ন্ত্রণ করা একা সম্ভব না। চালক ও শ্রমিকদেরও সচেতন হতে হবে। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতা ছাড়া এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় অটোরিকশা বা বাস এলোমেলোভাবে থামে, এতে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। তবে দীর্ঘস্থায়ী যানজটের অভিযোগ তিনি মানতে নারাজ। তিনি আরও বলেন, ঈদ-কোরবানির সময় বাড়তি চাপ থাকে, সেটি ব্যতিক্রম। কিন্তু সাধারণ সময়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বড় ধরনের জ্যাম হয় না। মানুষের চলাচল সচল রাখাই আমাদের মূল লক্ষ্য। তিন চাকার অটোরিকশাচালক মাঈন উদ্দিন বলেন, আমরা মহাসড়ক ব্যবহার করে ময়মনসিংহ থেকে ত্রিশাল, ভালুকায় প্রতিনিয়ত যাতায়াত করি। পেটের তাগিদে তা করতে হচ্ছে। তবে আমাদের কারণে কোনো যানজট হয় না। প্রতিটি বাস রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলে, যার কারণে যানজট হয়। কিন্তু দায় চাপানো হয় আমাদের ওপর। ভালুকা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান পাঠান জগলু বলেন, যানজটের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে আইন প্রয়োগে শৈথিল্য, মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত অটোরিকশা ও সিএনজির চলাচল। এদিকে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিকের দাবি, বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত যানবাহনের চাপ, যত্রতত্র বাস থামানো এবং অটোরিকশার বিশৃঙ্খল চলাচলের কারণে প্রায়ই ধীরগতির সৃষ্টি হয়। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিষয়টিকে ‘জ্যাম’ হিসেবে স্বীকার করা হচ্ছে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
