|
কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর পিটুনিতে বাবার মৃত্যুর অভিযোগ
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর পিটুনিতে বাবার মৃত্যুর অভিযোগ জানা যায়, বাড়ির একটি কাঁঠাল গাছের কাঁঠাল নিয়ে বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে আব্দুর রাজ্জাককে ঘরের মেঝেতে ফেলে ছেলে ও পুত্রবধূ কিল-ঘুষি দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্ত্রী বলেছেন, বুধবার গাছ থেকে কাঠাল পাড়ার পর ছেলেকে কাঠাল দিয়েছি। যেহেতু বিয়ে করার কিছুদিন পর থেকে ছেলে আলাদা হয়ে যায়। কিন্তু ছেলে ও তার স্ত্রী'র কথা হলো আমাদের জন্য যে দুইটা কাঠাল রেখেছি সেই কাঠাল গুলোও ছেলেকে দিতে হবে। আমরা রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছেলে ও তার স্ত্রী আমাদের ঘরের ভেতরে এসে আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে। তাদের এই মারধরের কারণে আমার স্বামী মারা যায়। আমি এই ঘটনার বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া বলেছেন, ঘটনা জানার পর আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
