ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Thursday, 18 June, 2026, 7:51 PM

মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘বহু-পক্ষীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১৮ জুন বৃহসপতিবার সকাল ১০ টায় সরকারি বিভিন্ন দপ্তরের স অফিসার, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী পেশার মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিদের সমন্বয়ে মোংলা উপজেলায় বহু-পক্ষীয় (মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  জনাব শারমিন আক্তার সুমী।  বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।  সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা  অফিসার,  জুবায়োর হোসেন সমবায় অফিসার, মোংলা। প্রশান্ত হাওলাদার, উপজেলা কৃষি অফিসার ,যাদব চন্দ্র রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার।

সভায় প্রকল্পের কাজের অগ্রগতি উপস্থাপন করেন জনাব মোঃ মিজানুর রহমান, উত্তরণ।  উল্লেখযোগ্য কাজের অগ্রগতির মধ্যে প্রাথমিক সংগঠনের পুরুষ সদস্যদের সরকারী নিয়মনীতি ও টেকসই মৎস্যচাষ বিয়য়ক প্রশিক্ষণ ৯০টি দলের ২২৫০ জনকে, ২টি সমবায় সমিতি গঠন যার মধ্যে ১টি নারী মৎস্যজীবী সমবায় সমতি, সুন্দরবন থিয়েটারের মাধ্যমে মৎস্য আইন এবং সরকারের নিষিদ্ধ কালীন সময় এবং সমুদ্রে জেলেদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে সজচতনতামূলক পট গান, ৫টি বড় এবং ৪০ টি ছোট পুকুরে মৎস্য চাষের সহায়তার জন্য অনুদান, ৯৩টি নৌকায় জীবন সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরণ, ভূমিহীন মৎস্যজীবীদের সরকারী খাস জমি পেতে ২০০টি আবেদন করতে সহায়তা, ১টি জলাশয় লীজ পাওয়ার আবেদন করতে সহায়তা করা, ১টি হ্যাচারী উন্নয়ন এর জন্য উপকরণ সহায়তা।

সভায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের ফেডারেশনের সভাপতি তাসলিমা বেগম উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করে বলেস, বিদ্যার বাহন গ্রামে ১টি নারী মৎস্যজীবী সমবায় সমিতি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়েছে এবং এ নারী সমবায় সমিতি ১জলাশয় লীজের জন্য আবেদন করেছে, তারা যদি জলমহালটি লীজ পায় তাহলে ২০  জন নারী ঝুকিপূর্ণ রেনু ধরার বিকল্প হিসেবে একটি আয়ের উৎস্য খুজে পাবে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন মোংলা উপজেলায় তালিকাভূক্ত কোন বদ্ধজলাশয় নাই, সবগুলিই উন্মুক্ত। জনাব তাসলিমা জেগম বলেন যে জলামহালটি জন্য আবেদন করা হয়েছে সেটি বর্তমানে বদ্ধ এবং দীর্ঘ দিন ধরে অন্যরা সরকারের কাছ থেকে লীজ না নিয়ে মাছ চাষ করছে। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক ভাবে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশনা দেন।

মোংলা উপজেলা পানি কমিটির সভাপতি নুর আলম বলেন, উত্তরণ এর মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের সাথে ইতিপূর্বে খাল পুনঃখননের ব্যাপারে একটি আলোচনা সভা হয়েছে, সেখানে একটি তালিকা দেওয়া হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মোংলায় আসবেন, তাদেরকে ইউনিয়ন ভূমি অফিসের সহায়তার প্রয়োজন হবে। উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে সার্বিক সহায়তা করা হবে মর্মে আশ্বাস দেন।

সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার বহু-পক্ষীয় প্লাটফরম এর সভায় যারা অনুদান বা সহায়তা পেয়েছে তাদের প্রতিনিধি উপস্থিত রাখার জন্য পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন, মৎস্য বিষয়ক আইন কানুন এবং সরকারী ফিশিং ব্যান পিরিয়ড সম্পর্কে জেলেদের আরো সচেতন করতে হবে কারন  এই নিষিদ্ধ কালীন সময়ে জয়মনি ঘোল এ রেনু ধরতে নেমে যে নারীটি কুমিরের আক্রমনে নিহত হয়েছেন, বন্যপ্রানীর আক্রমনে নিহত ব্যক্তির পরিবারকে সরকারী অনুদান দেওয়ার আইন থাকলেও তার পরিবারকে দেওয়া যাবে না, কারণ নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমনে মারা গিয়াছে। 

উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আরো বলেন, ভূমিহীনদের খাস জমির আবেদনের বিষয়েও তাদেরকে সতচতন করতে করতে হবে। কারণ আবেদন করলেই পাওয়া যাবেনা। অনেক যাচাই- বাছাই সাপেক্ষে তালিকা চুড়ান্ত করা হয়। তাছাড়া মোংলায় কৃষিখাস এমনেতই কম। কারণ বন্দর এলাকা হওয়ার জন্য নদীতে চর পড়ে তাহা খাসজমি হলেও বন্দরের মালিকানায় থাকে। তিনি যে আবেদনগুলি জমা হয়েছে সেগুলি যাচাই-বাছাই করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে নিদের্শনা দেন।

সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্টি পরিবেশ কর্মী ও উপজেলা পানি কমিটির সভাপতি  নুর আলম। সাংবাদিক জনাব মনির হোসেন। উত্তরণ এর এরিয়া ম্যানেজার জনাব মোখলেছুর রহামান কামাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status