ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
গুইমারায় চাকরি দেওয়ার নামে বিধবা নারীকে ধর্ষণ
মাঈন উদ্দিন বাবলু, গুইমারা
প্রকাশ: Thursday, 18 June, 2026, 7:50 PM

গুইমারায় চাকরি দেওয়ার নামে বিধবা নারীকে ধর্ষণ

গুইমারায় চাকরি দেওয়ার নামে বিধবা নারীকে ধর্ষণ

খাগড়াছড়ির গুইমারায় এক বিধবা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরিক্ষা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ভিকটিম (৩০) কে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। ঐদিন রাতে তাকে হাটহাজারী একটি এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে।

ভিকটিমের ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। এ বিষয়ে মামলার করার কথাও জানান ভিকটিমের ছোট ভাই।

কুকিছড়া গ্রামের পাড়া প্রধান (কারবারী) চাইহ্লাপ্রু মারমা জানান অভিযুক্ত ম্রাচাই মারমাকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশে দেয়ার জন্য আটক করেছে এলাকাবাসী।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহরাওয়ার্দী জানান কুকিছড়া এলাকায় ধর্ষনের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে থানা নিয়ে আসতেছে জেনেছি। যদি থানা নিয়ে আসে আর মামলা করলে আইনগত ব্যবস্থা নিয়ে আসামী আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status