|
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন প্রার্থী রাশেদ আকন জানান, নির্বাচিত হলে বনশ্রীকে একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত আবাসিক এলাকায় পরিণত করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, বনশ্রী লেকের পাড়ে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসার কারণে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি হয়। এ অবস্থায় লেকপাড়ে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও এলাকার শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও বিভিন্ন বিনোদনমূলক উদ্যোগ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাস্তবসম্মত এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বনশ্রীর সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে বনশ্রীর পরিবেশ। এখন দেখার বিষয়, ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
