ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে কেরানীগঞ্জে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Thursday, 18 June, 2026, 8:59 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 June, 2026, 9:04 PM

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে কেরানীগঞ্জে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে কেরানীগঞ্জে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

কেরানীগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন, ২০২৬, সকালে, কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের জাতীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আমানউল্লাহ আমান বলেন, "শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি তাদের মনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বীজ বপন করতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশব্যাপী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে। শিক্ষকদের সঠিক ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষক ও ওলামায়ে কেরামগণ অংশ নেন। বক্তারা প্রত্যেকেই নতুন প্রজন্মের নৈতিক চরিত্র গঠন এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারে শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সভাপতি ও অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status