|
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার বুধবার (১৭ জুন) রাতে নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৮ জুন) তাকে আদালতের মাধ্যমে জেল পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সুজন উপজেলার কিল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল কাইয়ুম। তিনি পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক। বিষপানে মৃত্যু হওয়া মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি দীপার পরিবার জানতে পেরে তাকে শাসন করে। এরপর মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দীপা কীটনাশক পান করে সুজনের বাড়িতে যায়। সেখানে অসুস্থ হয়ে পড়লে সুজন তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দীপার বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সুজনকে গ্রেপ্তার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জমান জানান আত্মহত্যায় প্ররোচনার মামলায় সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
